ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এক বছর দল ড্র করুক: সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন দলের প্রতিনিধি হিসেবে মিডিয়ায় কথা বলেছেন। পাল্লেকেলেতে প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ।

সুজন মনে করেন, এভাবে ড্র করতে করতেই দল একদিন নিয়মিতভাবে টেস্ট ক্রিকেটে জিততে শুরু করবে।
সোমবার (২৬ এপ্রিল) শ্রীলঙ্কা থেকে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সুজন বলেন, ‘আমরা নিজেদের একটা টেস্ট দল হিসেবে গড়ে তুলতে পারি। এই ছেলেরাই নিজেদের গড়ে তুলতে পারে। আমরা যদি এভাবে টেস্ট ম্যাচে প্রতিযোগিতা করতে পারি, একটা বছর যদি অন্তত ড্র করতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং করে, তবে একটা সময় আসবে যখন আমরা টেস্ট ম্যাচ জেতা শিখব ইনশাআল্লাহ। নিয়মিত টেস্ট ম্যাচ জিতব, আমাদের জন্য ধারবাহিকতা ধরে রাখা খুব জরুরি। ‘

পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে দুই দলের ব্যাটসম্যানরাই রান বন্যা বইয়ে দিয়েছে। দুই দলেই দুটো করে তিন অংকের ইনিংস। সুজন বলেন, ‘এই উইকেটে ফল হওয়া খুবই কঠিন। পরের টেস্টে অন্য রকম কিছু অপেক্ষা করছে মনে হয়। উইকেট না দেখে সেটা এখনই বলা যাবে না। সিমিং উইকেট হতে পারে, কিন্তু কতটুকু সিমিং হবে আমরা জানি না। স্পিন উইকেটও হতে পারে। কিন্তু ফ্ল্যাট উইকেট হবে না। কারণ, শ্রীলঙ্কা দলও হয়তো পছন্দ করেনি প্রথম টেস্টের উইকেটটা। ‘

তারপরেও ক্রিকেটারদের পারফম্যান্সেও ভীষণ খুশি সুজন আরও বলেন, ‘যেভাবে ছেলেরা ব্যাট করেছে, তাতে আমি খুব খুশি। তামিমের দুটি ইনিংসই অসাধারণ ছিল। প্রথম ইনিংসের ৯০ রান তো আমাদের পুরো ড্রেসিংরুমের আবহই পরিবর্তন করে দিয়েছে। চাপের মুখে শান্ত (নাজমুল) যেভাবে নিজেকে মেলে ধরেছে, প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে, তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। মুমিনুলকে নিয়ে বলা হয় দেশের বাইরে রান করতে পারে না। কিন্তু মুমিনুলও দারুণ ব্যাট করেছে। মুশফিক, লিটন দুজনই ভালো সমর্থন দিয়েছে দলকে। আমার বিশ্বাস, ব্যাটিংয়ের এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারব। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃশ্যম থ্রি: ১৪০ কোটি বাজেটের সিনেমা আয় করল ৫৬৯

এক বছর দল ড্র করুক: সুজন

আপডেট সময় ১০:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১