ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আসিয়ান বৈঠক: মিয়ানমারে সৃষ্ট সংকট অবসানে পাঁচটি সমঝোতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ-পূর্ব-এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানভুক্ত দেশগুলোর নেতারা মিয়ানমারে সংকট অবসানের আহ্বান জানানোর মধ্য দিয়ে তাদের সম্মেলন শেষ করেছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকট অবসানের জন্য পাঁচটি সমঝোতা হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, জাকার্তায় আসিয়ানের শীর্ষ সম্মেলন কয়েকটি দিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রথমত, মিয়ানমারে চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বলা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্র এ দেশটির রাজনৈতিক সংকট ও চলমান সহিংসতা কমিয়ে আনার জন্য এটাই প্রথম আন্তর্জাতিক প্রচেষ্টা।

দ্বিতীয়ত, জাকার্তা সম্মেলনে মিয়ানমার সেনাবাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর জেনারেল মিন অং হ্লাইং এর এটাই প্রথম বিদেশ সফর যিনি ছিলেন সামরিক অভ্যুত্থানের মূল নায়ক।

তৃতীয় বিষয়টি হচ্ছে, আসিয়ানের নেতারা মিয়ানমারের সেনা প্রধানের সঙ্গে বৈঠকে সেদেশে সংকট অবসানের বিষয়ে পাঁচটি সমঝোতা পৌঁছেছেন। সামরিক সরকারের সঙ্গে বিরোধীদের সংলাপ শুরু, সহিংসতার অবসান, বাইরের ত্রাণ সরবরাহে সহযোগিতা করা, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং আসিয়ানে মিয়ানমার সংকট বিষয়ক বিশেষ প্রতিনিধি নির্ধারণ করার বিষয়ে সমঝোতা হয়েছে।

চতুর্থ বিষয়টি হচ্ছে, মিয়ানমারের সেনাবাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ফেব্রুয়ারিতে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডিকে ক্ষমতাচ্যুত করে। অভ্যুত্থানের পরপরই সেনাবাহিনী দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে এবং এনএলডির বহু নেতা ও তাদের সমর্থক সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করে। স্বাভাবিকভাবেই দেশব্যাপী সরকার বিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত ৭০০ এর বেশি প্রতিবাদকারী নিহত হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন অভ্যুত্থানের পর সহিংসতায় এ পর্যন্ত আড়াই লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে এবং হাজার হাজার মানুষ জেলখানায় আটক রয়েছে।

যাইহোক, আসিয়ান সম্মেলনে এমন সময় মিয়ানমারের বিষয়ে পাঁচটি সমঝোতা হয়েছে যখন সামরিক অভ্যুত্থানের পর ওই দেশটিতে ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার জন্য মিয়ানমারের সামরিক শাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ অবস্থায় জাকার্তা সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত রাজনৈতিক উপায়ে মিয়ানমার সংকটের অবসান ঘটাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আসিয়ান বৈঠক: মিয়ানমারে সৃষ্ট সংকট অবসানে পাঁচটি সমঝোতা

আপডেট সময় ০৯:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১