ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সংঘর্ষের পর পিছু হটল ইসরাইলি বাহিনী, ফিলিস্তিনিদের উল্লাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে দামেস্ক গেট থেকে সরে গেল ইসরাইলি বাহিনী।

প্রায় দু’সপ্তাহ আন্দোলনের পর রোববার দামেস্ক গেটের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নেয় ইসরাইলের পুলিশ।

ডয়চে ভেলে জানিয়েছে, এরপরই প্রচুর মানুষ দামেস্ক গেটের সামনে আসেন। ঐতিহাসিক চত্বরটিতে রমজান উপলক্ষে আবারও ইবাদত শুরু করেন তারা।

খবরে বলা হয়, দামেস্ক গেট পূর্ব জেরুসালেমের ইসরাইল অধিকৃত এলাকার মধ্যে পড়েছে। রমজানের শুরু থেকেই মুসলমানরা সেখানে প্রার্থনা করতে গিয়ে বাধা পান। তখন থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

করোনার কারণ দেখিয়ে গত বছর রমজানে দামেস্ক গেটের সামনে রমজানের আমল পালন বন্ধ করে দেয়া হয়েছিল। এবারও সেখানে ব্যারিকেড দিয়ে রেখেছিল ইসরাইলি পুলিশ। এ নিয়ে শুরু হওয়া প্রতিবাদ একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়।

ইসরাইলি পুলিশ লাঠি-সোটা নিয়ে, দুর্গন্ধযুক্ত পানি নিক্ষেপ করে ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। ফিলিস্তিনি বিক্ষোভকারীরাও পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।

সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি আহত হন। এসময় ইসরাইলি পুলিশের হাতে অন্তত ৫০ জন গ্রেফতার হন।

রোববার সন্ধ্যার পর ফিলিস্তিনিরা দামেস্ক গেটের ব্যারিকেড সরিয়ে ফেলেন। অবশ্য ইসরাইলি পুলিশ বলছে, তাদের কাছে ব্যারিকেড সরানোর নির্দেশ এসেছিল।

দামেস্ক গেটে সমবেত হওয়ার অনুমতি পাওয়ার পরপরই রোববার রাত থেকে সেখানে আনন্দ-উল্লাস শুরু করেন ফিলিস্তিনিরা।

এসময় অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। তবে ইসরাইলি পুলিশ পতাকাগুলো ছিনিয়ে নিতে গেলে এ নিয়ে সেখানে আরেক দফা হাতাহাতি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংঘর্ষের পর পিছু হটল ইসরাইলি বাহিনী, ফিলিস্তিনিদের উল্লাস

আপডেট সময় ০৫:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১