ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শরীরে আগুন দিয়ে বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মচারী (অস্থায়ী) আজিজুল ইসলাম মিলন (৩০) নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্য বিষয়ক সংবাদমাধ্যম মেডিভয়েসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় কর্মস্থলের বাথরুমে হাসপাতালে ব্যবহৃত স্প্রিট গায়ে ঢেলে আগুন লাগিয়ে তিনি দগ্ধ হন। কিন্তু কেন নিজের শরীরে আগুন দিয়েছেন তা এখনও নিশ্চিত না।

আগুন লাগার পর অন্যরা উদ্ধার করে তাকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২০ মার্চ) সকালে তিনি মারা যান।

জানা গেছে, মিলন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি হাসপাতালটিতে অভ্যর্থনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, সুরতহালে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শরীরে আগুন দিয়ে বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর আত্মহত্যা

আপডেট সময় ০৬:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১