ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুদ্ধাপরাধ: আনুষ্ঠানিকভাবে আইসিসির চিঠি পেল ইসরায়েল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পাঠানো চিঠি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ইসরায়েল। গত বুধবার দেশটির সরকার এই চিঠি গ্রহণ করে বলে ইসরালের টিভি চ্যানেল ১৩ এর খবরে বলা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চিঠিটি এসে পৌঁছেছে। ইতোমধ্যে প্রতিক্রিয়া জানাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বৈঠক করেছে। খবরে আরও বলা হয়, চিঠির জবাব দিতে ইসরাইলকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে।

দেড় পৃষ্ঠার ওই চিঠিতে তিনটি ঘটনা তদন্তের বিষয় উল্লেখ করেছে আইসিসি। এর মধ্যে জোর করে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ, ২০১৪ সালে হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং ২০১৮ সাল থেকে ফিলিস্তিনিদের ঘরে ফেরার আন্দোলন শুরু হওয়ার পর থেকে তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে কয়েকশ’ সাধারণ মানুষকে হত্যা করার ঘটনা তদন্ত করার কথা রয়েছে।

আইসিসি প্রত্যাশা করছে, ইসরায়েল তার আগের অবস্থান থেকে ফিরে আসবে এবং এসব যুদ্ধাপরাধ তদন্তে আইসিসিকে সহায়তা করবে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটররা শুক্রবার বলেন, তারা যুদ্ধাপরাধের তদন্তের সূচনা করার বিষয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের চিঠি পাঠিয়েছেন।

চলতি মাসের শুরুতে আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসুদা ঘোষণা করেছিলেন যে, তিনি ফিলিস্তিনি অঞ্চলে হওয়া যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক তদন্ত করবেন। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। তবে এই পদক্ষেপের নিন্দা জানায় ইসরায়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধাপরাধ: আনুষ্ঠানিকভাবে আইসিসির চিঠি পেল ইসরায়েল

আপডেট সময় ০১:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১