ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৮

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন যাত্রী।

শুক্রবার (১৯ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস মহাসড়কের শেরপুর উপজেলার দশমাইল এলাকায় পৌঁছালে ঢাকাগামী সৃষ্টি পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হন। আর দুর্ঘটনায় গুরুতর আহত আটজনকে উদ্ধার করে দ্রুত শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়কে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের উভয়পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় দুই ঘণ্টা পর সড়কটিতে যানচলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম আনাম জানান, দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানান চেষ্টা চলছে। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ থাকলেও কিছু সময় পরেই যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।

বগুড়া ছিলিমপুর (মেডিক্যাল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মণ্ডল জানান, শেরপুর উপজেলায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে দুইজন এবং চিকিৎসাধীন অবস্থায় শজিমেক হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৮

আপডেট সময় ১২:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১