ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

পরিচয় গোপন করে হোটেলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

মাদারীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বিবাহিত এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত দুই সন্তানের বাবা আবদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া পুলিশ অভিযান চালিয়ে তার আরও তিন সহযোগীকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, আড়াই বছর আগে সদর উপজেলার ঝাউদি গ্রামের আবেদ আলী আকনের ছেলে আবদুর রহমান নিজের পরিচয় গোপন করে মোবাইল ফোনে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। নিজেকে অবিবাহিত দাবি করে বৃহস্পতিবার সকালে শহরের একটি আবাসিক হোটেলে মেয়েটিকে নিয়ে যায় আবদুর রহমান।

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আবাসিক হোটেল থেকে নিয়ে ভুল তথ্য দিয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে অভিযুক্ত।

বিষয়টি সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে আবদুর রহমানের তিন সহযোগী আকবর মুন্সী, মুরাদ সরদার ও আলাউদ্দিন কবিরাজকে আটক করেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান পাভেল বলেন, প্রথমে ভুল তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি করা হলেও পরে ভিকটিমকে চিকিৎসা দেওয়া হয়।

ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। মূলত পরিচয় গোপন রেখে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে এই ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তসহ চারজন আটক। এ ব্যাপারে একটি মামলা হয়েছে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

পরিচয় গোপন করে হোটেলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় ০৫:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১