ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

আখাউড়ায় স্বামীর নিক্ষিপ্ত এসিডে স্ত্রী ও শাশুড়ি দগ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্বামীর নিক্ষিপ্ত এসিডে স্ত্রী ও শাশুড়ি দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার তন্তর ভাটিমাটা গ্রামে এ ঘটনা ঘটে।

এসিড দ্বগ্ধ চন্দনা রানী পাল ও তার মা পুতুল রানীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসিড দ্বগ্ধ গৃহবধূর স্বজনরা জানান, প্রায় ১০ বছর আগে ঢাকার তাঁতি বাজার এলাকার নিতাই পালের ছেলে আনন্দ পালের সঙ্গে ভাটিমাটা গ্রামের কালিপদ পালের মেয়ে চন্দনা পালের বিয়ে হয়। বিয়ের পর থেকে জুয়াড়ি স্বামী টাকার জন্য প্রায়ই তাকে মারধর করতেন। নির্যাতন সইতে না পেরে এক বছর আগে চন্দনা বাবার বাড়ি ভাটিমাটা গ্রামে চলে আসেন। শুক্রবার দুপুরে আনন্দ পাল শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে জোর করে নিয়ে যেতে চান। এতে অস্বীকৃতি জানালে আনন্দ পাল ক্ষুব্ধ হয়ে স্ত্রী ও শাশুড়িকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

আখাউড়ায় স্বামীর নিক্ষিপ্ত এসিডে স্ত্রী ও শাশুড়ি দগ্ধ

আপডেট সময় ০৫:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১