ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষমতা দখলের পর এই প্রথম আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার সেনাপ্রধান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবৈধভাবে ক্ষমতা দখলের পর মিয়ানমার সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং লাইংকে এই প্রথম আন্তর্জাতিক কোনও সম্মেলনে দেখা গেল। গতকাল বৃহস্পতিবার আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে তিনি এক ভিডিও কনফারেন্সে অংশ নেন। খবর দ্য স্ট্রেইট টাইমস এর।

জানা গেছে, মিয়ানমারের চলমান সংকট ও সহিংসতা সত্ত্বেও এদিন অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন বা আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন সেনা প্রধান। তবে ওই সম্মেলনে মিয়ানমারের বর্তমান সংকট নিয়ে কোনো আলোচনায় হয়নি।

এদিকে, মিয়ানমাজুড়ে জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর দমনপীড়নের মুখে প্রতিদিনই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের শত শত নাগরিক। তবে দেশজুড়ে সাঁড়াশি অভিযানের মধ্যে বিক্ষোভ অব্যাহত রেখেছে মিয়ানমারের সাধারণ মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্ষমতা দখলের পর এই প্রথম আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার সেনাপ্রধান

আপডেট সময় ০৫:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১