ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলি ছাড়া ভারতীয় দলে ইতিবাচক কিছু দেখেন না ইনজামাম

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুর্দান্ত ফর্ম ফিরে পেয়েছেন বিরাট কোহলি। কিন্তু দলের বাকিরা সেভাবে সঙ্গ দিতে না পারায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরেছে ভারত।

ওই ম্যাচে ভারতের একমাত্র ইতিবাচক দিক হিসেবে কোহলির পাফরম্যান্সকেই দেখছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক।

চলতি টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে ১-২ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। ম্যাচে একাই ৭৭ রান করেন কোহলি। তার ইনিংসে ভর করেই দেড়শ ছাড়ায় স্বাগতিকদের ইনিংস। কিন্তু ইংলিশ পেসারদের সামনে আর কোনো ভারতীয় ব্যাটসম্যান সেভাবেই দাঁড়াতেই পারেননি।

ইনজামামের মতে, কোহলি ভালো না খেললে আরও বড় লজ্জায় পড়তো ভারত। পাকিস্তানের সাবেক এই টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘ভারতীয় ওপেনাররাই দলকে পেছনে ঠেলে দিয়েছে। কোহলি ছন্দ ফিরে পাওয়ায় ভারতের সুবিধা হয়েছে। শুরুতে অবশ্য ২৯ বলে ৩০ রান করেছিল। পরে ১৭-১৮ বলে ৪০-৪৫ রান করে। ওই ম্যাচে ভারতের জন্য সেটাই একমাত্র ইতিবাচক দিক। ’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে গড়াবে সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ড। মরগ্যানবাহিনীর দাপুটে পারফরম্যান্স বেশ মনে ধরেছে ইনজামামের, ‘ইংল্যান্ড তৃতীয় ম্যাচে সব বিভাগেই ভারতের চেয়ে এগিয়ে ছিল। ১৫৬ রান ভারতের জন্য যথেষ্ট ছিল না। জস বাটলার একাই ম্যাচটাকে একপেশে বানিয়ে দিয়েছে। কোহলির ইনিংস না থাকলে একপেশে ম্যাচই হতো। তবে হেরে গিয়েও ভারত অনেকবার সিরিজে ফিরে এসেছে। এবারও তেমন কিছু হতে পারে। ভারত চতুর্থ ম্যাচ জিতলে পঞ্চম ম্যাচ আরো আকর্ষণীয় হয়ে উঠবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোহলি ছাড়া ভারতীয় দলে ইতিবাচক কিছু দেখেন না ইনজামাম

আপডেট সময় ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১