ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রসূতিকে ছাড়পত্র দিল হাসপাতাল, সিএনজিতে উঠতেই সন্তান প্রসব!

আকাশ জাতীয় ডেস্ক:

ফাতেমা খাতুন (২০) নামে এক প্রসূতিকে পুরো চিকিৎসা না দিয়েই বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়ে অন্য হাসপাতালে যেতে বলেন। এরপর দ্বিতীয় তলা থেকে হাসপাতাল চত্বরে যেতেই ফাতেমার পুনরায় প্রসববেদনা শুরু হয়। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশার ভেতর উঠতেই তিনি একটি ছেলে সন্তান প্রসব করেন।

জানা গেছে, ফাতেমা খাতুন উপজেলা সদরের উল্লাপাড়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী। এটি ফাতেমা খাতুনের প্রথম সন্তান, এই নবজাতকের নাম রাখা হয়েছে আলী আকবর। এই অমানবিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার হলে গণমাধ্যমকর্মীদের নজরে আসে।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বর্তমানে শিশু ওয়ার্ডে সন্তান নিয়ে ভর্তি রয়েছেন ফাতেমা খাতুন। তবে শিশুটি সুস্থ থাকলেও তার মা ফাতেমা খাতুন উচ্চ রক্তচাপজনিত রোগে কাতরাচ্ছেন। হাসপাতালের চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলছে, ফাতেমা খাতুনের প্রসববেদনা উঠলে শুক্রবার রাত ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করান। মাত্র ২০ মিনিট পর নার্সদের পক্ষ থেকে জানানো হয় তাকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি করানো সম্ভব না। একপর্যায়ে হাসপাতাল থেকে ফাতেমাকে ছাড়পত্র দেওয়া হয়। তখন হাসপাতালের দ্বিতীয় তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে সিএনজিচালিত অটোরিকশায় উঠে বসতেই সেখানে সন্তান প্রসব করেন ফাতেমা।

ফাতেমা খাতুনের স্বামী আসাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছাড়পত্র দিয়ে আমাদের হাসপাতাল থেকে বের হয়ে যেতে বাধ্য করেন। নিরুপায় হয়ে চিকিৎসার জন্য টাকা ও গাড়ি জোগাড়ের চেষ্টা

করতে থাকি। এ সময় হাসপাতাল চত্বরেই আমার স্ত্রী সন্তান প্রসব করে। আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অমানবিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

প্রসূতিকে ছাড়পত্র দিল হাসপাতাল, সিএনজিতে উঠতেই সন্তান প্রসব!

আপডেট সময় ০৭:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১