ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন নির্বাচনে পুতিনের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করলো রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

২০২০ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের চেষ্টা করেছেন বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে মস্কো তা নাকচ করে দিয়েছে। ওয়াশিংটন মস্কোর ভাবমর্যাদা বিনষ্ট করার চেষ্টা করছে বলেও মন্তব্য করা হয়েছে।

গতকাল মঙ্গলবার আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয় থেকে ১৫ পৃষ্ঠার গোপন রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে গত বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালানোর জন্য পুতিনকে সরাসরি দায়ী করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা পাইয়ে দিতে পুতিন এই হস্তক্ষেপের চেষ্টা করেন।

আমেরিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এ সম্পর্কে বলেছে, নিজেদের সমস্যা অন্যের কাঁধে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। রিপোর্টকে রুশ দূতাবাস ভিত্তিহীন বলে মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারে নি ওয়াশিংটন।

রুশ দূতাবাস আরো বলেছে, রাশিয়ার ভাবমর্যাদা ক্ষুণ্ন করার জন্য ওয়াশিংটন ‘মেগাফোন ডিপ্লোম্যাসি’ অব্যাহত রেখেছে। আমেরিকার এই তৎপরতা দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মার্কিন নির্বাচনে পুতিনের হস্তক্ষেপের অভিযোগ নাকচ করলো রাশিয়া

আপডেট সময় ০৯:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১