ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিতীয়টি হতে যাচ্ছে অপু-বাপ্পীর প্রথম ছবি

আকাশ বিনোদন ডেস্ক :

২০১৯ সালে শুরু হয়েছিল অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির কাজ। এটি এ জুটির প্রথম ছবি। সেটির কাজ শেষ হয়েছে বহু আগে। কিন্তু এখনো মুক্তি পায়নি। কবে মুক্তি পাবে সে সম্পর্কেও নির্দিষ্ট করে কিছু জানাননি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’-এর নির্মাতা দেবাশীষ বিশ্বাস।

তার আগেই মুক্তি পেতে চলেছে অপু বিশ্বাস-বাপ্পী অভিনীত দ্বিতীয় ছবি ‘প্রিয় কমলা’। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এ ছবিটির কাজ গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয়। সমস্ত কাজ শেষে এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৯ মার্চ, শুক্রবার।

কাজেই, দ্বিতীয় ছবি হওয়া সত্ত্বেও ‘প্রিয় কমলা’ই হতে চলেছে অপু-বাপ্পী জুটির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। অন্যদিকে, বহু আগে কাজ শুরু হয়ে শেষ হলেও এখনো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’-এর মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা দেবাশীষ বিশ্বাস। যার কারণে, ‘প্রিয় কমলা’র মাধ্যমে অপু-বাপ্পীকে একসঙ্গে প্রথমবার পর্দায় দেখতে চলেছেন দর্শক।

জানা গেছে, আগামী ১৯ মার্চ শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’ মুক্তি পাবে শুধু বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এখানে বাপ্পী অভিনয় করেছেন প্রিয় চরিত্রে এবং অপু কমলার ভূমিকায়। বিভিন্ন চরিত্রে আরও আছেন সোহেল খান, মালা খন্দকার, সেহাঙ্গল বিল্পব ও শিশুশিল্পী আযান।

যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। এখানে অপু বিশ্বাস অভিনয় করেছেন একজন বীরাঙ্গনা নারীর চরিত্রে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্বিতীয়টি হতে যাচ্ছে অপু-বাপ্পীর প্রথম ছবি

আপডেট সময় ১১:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১