ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

মুক্তি পেছাল ‘স্ফুলিঙ্গ’ সিনেমার

আকাশ বিনোদন ডেস্ক :

মুক্তির তারিখ অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। এরইমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘স্ফুলিঙ্গ’।

শুক্রবার (১৯ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল তৌকির আহমেদ পরিচালিত সিনেমাটি। কিন্তু এই তারিখে এটি মুক্তি পাচ্ছে না।

মুক্তি পেছানোর বিষয়টি তৌকীর আহমেদ নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান বেশ কিছু জটিলতায় ১৯ মার্চ ‘স্ফুলিঙ্গ’ মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

‘ফাগুন হাওয়ায়’খ্যাত এই নির্মাতা বলেন, আমাদের সেন্সর পেতে একটু দেরি হয়ে গিয়েছে। এ ছাড়া বেশ কিছু অনুমতি লাগে সিনেমা মুক্তি দিতে, সেগুলোতে… দ্রুতই আমরা নতুন মুক্তির তারিখ জানাব।

গত ৯ ডিসেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ‘স্ফুলিঙ্গ’র ঘোষণা দেন তৌকীর আহমেদ। এরপর ১১ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে সিনেমাটির শুটিং শুরু হয়। টানা ২৩ দিনের মাথায় এর দৃশ্যধারণ সম্পন্ন হয়।

নির্মাতা জানিয়েছেন, ‘স্ফুলিঙ্গ’র গল্প গড়ে উঠেছে একটি ব্যান্ড দলকে ঘিরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হচ্ছে।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় ‘স্ফুলিঙ্গ’তে পরীমনি ছাড়া আরও অভিনয় করেছেন-জাকিয়া বারী মম, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

মুক্তি পেছাল ‘স্ফুলিঙ্গ’ সিনেমার

আপডেট সময় ১১:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১