ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধ বাধলে প্রতিদিন ২০০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়বে হিজবুল্লাহ: ইসরায়েল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর ওসি হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মেজর জেনারেল ইউরি গর্ডিন বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে ২০০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়বে।

সোমবার পবিত্র আল-কুদস জেরুজালেম শহরে অনুষ্ঠিত সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

জেনারেল গর্ডিন বলেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।
জেনারেল গর্ডিন দাবি করেন, যদি ভবিষ্যতে হিজবুল্লাহর সাথে যুদ্ধ বাধে তাহলে ইসরায়েল তার অত্যন্ত শক্তিধর সামরিক বাহিনীকে সক্রিয় করবে যা এর আগে কেউ দেখেনি।

গত ৩ মার্চ হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসিম বলেছিলেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালাবে না কারণ তারা ভালোভাবেই জানে যে, যেকোনো আগ্রাসনের জবাব দিতে কুণ্ঠাবোধ করবে না হিজবুল্লাহ।

শেখ নাঈম কাসিম সে সময় জোর দিয়ে বলেছিলেন, হিজবুল্লাহ সবসময় আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে এবং কখনো আগে যুদ্ধ শুরু করবে না। ভবিষ্যতের যেকোনো যুদ্ধ ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে পৌঁছাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধ বাধলে প্রতিদিন ২০০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়বে হিজবুল্লাহ: ইসরায়েল

আপডেট সময় ১১:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১