ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

জয়পুরহাটে বাড়ির মালিককে হত্যার অভিযোগে ভায়াটিয়া গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাট পৌর শহরের রুপনগর এলাকায় বাড়ির মালিক শেফালি বেওয়াকে (৬৫) হত্যার অভিযোগে তার বাড়ির ভাড়াটিয়া ঝর্ণা আক্তার নিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রুপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিলা কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মুনসুর খাঁনের স্ত্রী।

এলাকাবাসী ও পরিবার জানায়, জয়পুরহাট শহরের রুপনগর এলাকার মৃত সোলায়মান আলীর স্ত্রী শেফালি বেওয়া দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর নিজ বাড়িতে একাই থাকতেন। ওই বৃদ্ধার বাড়িতে বেশ কয়েক বছর থেকে নিলা একাই ভাড়াটে হিসেবে বসবাস করে আসছেন। সম্প্রতি নিলা জর্ডানে যাওয়ার জন্য বাড়ির মালিক শেফালির নিকট থেকে টাকা চান। গত ১৩ মার্চ শেফালি একটি গরু বিক্রয়ের জন্য বায়না হিসেবে ৩০ হাজার টাকা নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। পরে স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে পরদিন সকালে নিলা বিষয়টি বৃদ্ধার পরিবারকে জানান।

এটা একটি স্বাভাবিক মৃত্যু জেনে পারিবারিকভাবে শেফালির লাশ ওই দিনই দাফন করা হয়। পরে নিলার গতিবিধি ও আচরণ দেখে সন্দেহ হলে স্থানীয়রা আসল ঘটনার বিষয়ে জানতে চাইলে এক পর্যায়ে নিলা ১৫ মার্চ রাতে স্বীকার করে যে, বিদেশ যাওয়ার টাকার জন্য ওই ৩০ হাজার টাকা নিতে গেলে বৃদ্ধা শেফালি বাধা দেন। এতে বাধ্য হয়ে নিলা মসলা বাঁটার নোড়া দিয়ে মাথা ও মুখে আঘাত করে বৃদ্ধা শেফালিকে হত্যা করেন। পরদিন সকালে স্থানীয়রা নিলাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ৩০ হাজার টাকাসহ নিলাকে গ্রেপ্তার করে।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, এ ঘটনায় শেফালির ভাই জালাল শেখ মামলা করেন। আইনগত ব্যবস্থাসহ আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

জয়পুরহাটে বাড়ির মালিককে হত্যার অভিযোগে ভায়াটিয়া গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১