ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও নিউজিল্যান্ডের সেই দু’টি মসজিদে হামলার হুমকি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টার নামে দু’টি মসজিদে আবারও হামলার হুমকি দেয়া হয়েছে। অনলাইনে এমন হুমকি আসার পর দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

এর আগে ২০১৯ সালে এ দু’টি মসজিদে ভয়াবহ হামলা চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল।

কে বা কারা হুমকি দিয়েছে, কী ধরনের হুমকি এসেছে তার বিস্তারিত জানায়নি দেশটির পুলিশ। ক্যানটারবেরি জেলা কমান্ডার জন প্রাইস এক বিবৃতিতে বলেছেন, আমরা সতর্ক অবস্থায় রয়েছি। যে কোনো বার্তা, যা আমাদের কমিউনিটির জন্য হুমকির কারণ হবে, কোনোভাবেই তা সহ্য করা হবে না।

আগামী ১৫ মার্চ ওই হামলার বর্ষপূতি হবে নিউজিল্যান্ডে। তার আগে আশপাশের অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ যুবক দুই বছর আগে মসজিদ দু’টিতে হামলা চালায়। সন্ত্রাসী ট্যারেন্টের হামলায় ৫১ জন মুসল্লি মারা যায়। গত আগস্টে তাকে প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এই ধরনের সাজা নিউজিল্যান্ডে আগে কাউকে দেয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবারও নিউজিল্যান্ডের সেই দু’টি মসজিদে হামলার হুমকি

আপডেট সময় ০৯:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১