ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাজমহলে বোমাতঙ্ক, বের করে আনা হলো পর্যটকদের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তাজমহলে বৃহস্পতিবার সকালে হঠাৎ করে বোমাতঙ্কে পর্যটকদের বের করে আনা হয়েছে।

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান, তাজমহলে বোমা রাখা রয়েছে। খবর পাওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুত খালি করে দেওয়া হয় তাজমহল। বন্ধ করে দেওয়া হয় সব দরজা। এলাকা খালি করার কাজ করতে শুরু করে পুলিশ। খবর আনন্দবাজারের।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার মধ্যে তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। তার পর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়।

সিআইএসএফ ও বিস্ফোরক বিশেষজ্ঞরা বিভিন্ন স্থানে সন্ধান চালান। পুলিশ জানিয়েছে, প্রথমে মনে করা হয়েছিল আলিগড় থেকে ফোন আসছে, পরে ফিরোজাবাদ থেকেও ফোন পাওয়ার কথা জানিয়েছেন পুলিশকর্মীরা।

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাজমহল। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহলের দরজা।

তবে বেশ কিছু বিধিনিষেধ মেনেই এখনও তাজমহল দর্শন করতে হচ্ছে পর্যটকদের। দূরত্ববিধি বজায় রাখার পাশাপাশি আগত পর্যটকদের হাত স্যানিটাইজ করার দিকেও জোর দেওয়ার কথা জানিয়েছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (আগ্রা সার্কেল) সুপারিন্টেডেন্ট প্রত্নতত্ত্ববিদ বসন্ত কুমার স্বর্ণকার।

তিনি বলেছিলেন, তাজমহলে মাস্ক পরা বাধ্যতামূলক। পর্যটকদের অনলাইনে টিকিট কাটতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তাজমহলে বোমাতঙ্ক, বের করে আনা হলো পর্যটকদের

আপডেট সময় ০১:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১