ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের ঘোষণা আইসিসির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন আইসিসির প্রধান কৌঁসুলি ফাতাও বেনসুদা।

আইসিসির এই কৌঁসুলি বলেন, ‘আজ, আমি ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির দপ্তরের তদন্তের বিষয়টি নিশ্চিত করছি। স্বাধীন ও নিরপেক্ষভাবে, ভয় বা পক্ষপাতহীনভাবে তদন্ত করা হবে।’

২০১৯ সালে বেনসুদা জানিয়েছিলেন, পশ্চিম তীরে বসতি নির্মাণ কর্মকাণ্ডসহ গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ তদন্তের একটি ‘যৌক্তিক ভিত্তি’ রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ফিলিস্তিনি সংগঠন হামাসও সম্পৃক্ত থাকতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

ফিলিস্তিনে আইসিসিরবিচারিক এখতিয়ার রয়েছে কিনা জানতে বিচারকদের কাছে রুল চেয়েছিলেন বেনসুদা। গত ফেব্রুয়ারিতে আদালতের দেয়া রুলে বলা হয়েছিল, অধিকৃত ফিলিস্তিনে আদালতের বিচারিক এখতিয়ার রয়েছে।

ইসরায়েল অবশ্য আদালতের এই রুল প্রত্যাখ্যান করেছিল। তেল আবিবের দাবি, তারা যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, তাই তাদের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের ঘোষণা আইসিসির

আপডেট সময় ১১:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১