ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরমাণু সমঝোতা নিয়ে সিদ্ধান্তের কথা ফ্রান্সকে জানিয়ে দিল ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না বলে ফরাসি প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

মঙ্গলবার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে তিনি বলেন, এটি পুনরুজ্জীবিত করার একমাত্র উপায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সুযোগ হাতছাড়া না করতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়ে রুহানি বলেন, একবার সুযোগ হাতছাড়া হয়ে গেলে পরিস্থিতি আরো জটিল রূপ নেবে।

ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট পরমাণু সমঝোতাকে বিশ্ব শান্তির জন্য অতি জরুরি বলে মন্তব্য করে বলেন. সব পক্ষকে এই সমঝোতায় পূর্ণ মাত্রায় ফিরিয়ে আনার জন্য সংলাপ চালিয়ে যেতে হবে।

এজন্য দু’পক্ষকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া এবং তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারার পর ইরান পর্যায়ক্রমে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের গতি কমিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতিতে ফিরে এলে ইরানও পূর্ণ মাত্রায় এই সমঝোতা বাস্তবায়নে ফিরে যাবে।

২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইরান শুধু পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাতে পারবে না। তবে আন্তর্জাতিক নজরদারির মধ্যে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালু রাখার অধিকার সে দেশের রয়েছে।

অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার মতো ক্ষেত্রে পরমাণু শক্তি কাজে লাগানো যেতে পারে।

পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনায় রাজি বাইডেনের প্রশাসন। কিন্তু ইরানের ওপর থেকে এখনই নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে প্রস্তুত নয় বাইডেন সরকার। তারা আলোচনার মধ্য দিয়ে সমাধান সূত্রে পৌঁছাতে চায়। কিন্তু ইরান কোনোরকম আলোচনায় যেতে রাজি নয়।

তাদের স্পষ্ট বক্তব্য, নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত তারা কোনো রকম আলোচনায় যাবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরমাণু সমঝোতা নিয়ে সিদ্ধান্তের কথা ফ্রান্সকে জানিয়ে দিল ইরান

আপডেট সময় ০৫:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১