ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেসক্লাবে সংঘর্ষ: আগাম জামিন পেলেন সোহেলসহ ৬ জন

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা হাবিব-উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপির ৬ নেতা।

বুধবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিন দেয়া হয়েছে।

জামিন পাওয়া অন্য নেতারা হলেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার।

গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সোহেলসহ বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ৪৭ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশ হত্যাচেষ্টা ও হামলা-ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক পলাশ শাহ বাদী হয়ে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আরো ২০০-২৫০ জনকে আসামি করা হয়।

সোমবার এই মামলায় গ্রেপ্তার ছাত্রদলের ১৩ নেতাকর্মীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেসক্লাবে সংঘর্ষ: আগাম জামিন পেলেন সোহেলসহ ৬ জন

আপডেট সময় ০১:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১