ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমপি মমতাজের বাসা থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতা খুন

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মিরু সিঙ্গাইর কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।

জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাসা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মিরু। উপজেলার পুরাতন গোডাউন চত্বরে হামলার শিকার হন তিনি। সিএনজিচালিত অটোরিকশায় ওঁৎপেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে।

পরে মিরুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হলো।

উপজেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন বলেন, গতকাল রাতে এমপি মমতাজের বাসায় অনুষ্ঠান ছিল। সেখানে নেতাকর্মীরা গিয়েছিল। অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হন মিরু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এমপি মমতাজের বাসা থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতা খুন

আপডেট সময় ০৫:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১