ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোদির অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিলাম: শ্রাবন্তী

আকাশ বিনোদন ডেস্ক :

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পায়েল সরকারের পর টালিউডের আরও এক প্রথমসারীর অভিনেত্রী নাম লেখালেন গেরুয়া শিবিরে। আজ সোমবার শ্রাবন্তীর হাতে পদ্মপতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

এদিন বিকালে বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পথ চলে দেশের জন্য কিছু করতে চাই। বাবা সেনা অফিসার ছিলেন। বাবা সবসময়ই শিখিয়েছেন, দেশের জন্য কিছু করতে হবে। সেই শিক্ষা থেকেই এবার মানুষের জন্য কিছু করতে চাই।

বিজেপি দেশের জন্য, রাজ্যের জন্য অনেক পরিবর্তন করছে। সেই কারণে বিজেপিতে যোগ দিয়ে দেশের জন্য বা রাজ্যের জন্য কিছু করতে চান বলে জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে ‘সোনার বাংলা’ গড়ে তোলার যজ্ঞে শামিল হতে চান।

শহরের পাঁচ তারা হোটেলে এই যোগদান পর্বে তিনি বলেন, ‘আমার নতুন পথ চলা শুরু হলো। আমি আপ্লুত, মোদিজির অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপিকে ধন্যবাদ। সোনার বাংলা গড়ার সঙ্গেই সমগ্র দেশের জন্য কিছু করতে চাই।’

অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন এই অভিনেত্রী। তৃণমূল ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় শ্রাবন্তীকে। তাহলে হঠাৎ কেন জোড়া-ফুল ও মুখ্যমন্ত্রীর প্রতি মোহভঙ্গ হলো তার? জবাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, ‘মোহভঙ্গের কোনো বিষয় নেই। তবে মনে করছি, বিজেপিই প্রকৃত পরিবর্তন আনতে পারে। তাই মোদিজির অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিলাম।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোদির অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিলাম: শ্রাবন্তী

আপডেট সময় ১১:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১