ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একমাস পর সুচির দেখা মিলল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দীর্ঘ এক মাস পর মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির দেখা পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, দেশটিতে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হওয়ার পর সোমবার ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির হন সুচি। এসময় ক্ষমতাচ্যুত সুচিকে সুস্থ দেখা গেছে এবং তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন।

খবরে বলা হয়, সুচির বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন করেছে জান্তা সরকার। এর আগে তার বিরুদ্ধে অবৈধ ওয়াকিটকি রাখা এবং পরিবেশ বিপর্যয়ের অভিযোগ গঠন করে সেনা সরকার।

বিবিসির খবরে বলা হয়, সেনা অভ্যুত্থানের পর গতকাল রবিবার মিয়ানমারে ভয়াবহতম দিন ছিল। ইয়াঙ্গুন, দাওইয়ে, মান্দালাইসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে ১৮জন নিহত হয়। তবে প্রতিবাদকারীরা পুলিশ ও সেনাবাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে সোমবার নির্বাচিত সরকার পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা সুচিসহ গ্রেপ্তার নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী বলছে, গত নভেম্বরের সাধারণ নির্বাচনে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ব্যাপক কারচুপি করে জয় পেয়েছে। তবে অভিযোগের স্বপক্ষে সেনাবাহিনী কোনো প্রমাণ সরবরাহ করেনি এবং নির্বাচন কমিশন সেনাবাহিনীর দাবি প্রত্যাখান করেছে।

সুচি কোথায়?

৭৫ বয়সী সুচিকে গত ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে সেনাবাহিনী। এরপর থেকে আজ সোমবার ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির হওয়ার আগ পর্যন্ত তাকে দেখা যায়নি। সোমবার নেপিদোর একটি আদালতে তিনি ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন।

গ্রেপ্তার ও সামরিক শাসন জারির পর সেনাবাহিনী সুচির বিরুদ্ধে অবৈধভাবে চারটি ওয়াকিটকি রাখা এবং মিয়ানমারের প্রাকৃতিক দুর্যোগ আইন লঙ্ঘনের অভিযোগ গঠন করে। তবে সোমবার তার বিরুদ্ধে নির্বাচনের সময় কোভিড-১৯ নিষেধাজ্ঞা লঙ্ঘন, ভয় ও আতঙ্কিত করার অভিযোগ আনা হয়েছে।

সুচির বিরুদ্ধে প্রথমে যে অভিযোগগুলো আনা হয়েছে তাতে তিন বছর পর্যন্ত সাজা হওয়ার বিধান রয়েছে। কিন্তু সর্বশেষ অভিযোগে কি সাজা হতে পারে সেটা জানা যায়নি। তবে দোষী হলে ভবিষ্যতে সুচি আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একমাস পর সুচির দেখা মিলল

আপডেট সময় ০৫:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১