ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শাকিবের পক্ষে পুরস্কার নিলেন বুবলী!

আকাশ বিনোদন ডেস্ক :  

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা আলোচনা, নানা গুঞ্জন। তাদের প্রেম, বিয়ে, সন্তান জন্মদান- সবই রয়েছে সেই গুঞ্জনের বিষয়বস্তুতে। তারই মাঝে এবার একটি অনুষ্ঠানে শাকিব খানের পক্ষে পুরস্কার গ্রহণ করে নতুন আলোচনার জন্ম দিলেন বুবলী।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চ্যানেল আই চেতনা চত্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২০’। সেখানে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান বুবলী। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

কিন্তু এদিন বাংলাদেশি কিং খান অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন শবনম বুবলী। তার হাতে পুরস্কার তুলে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি)। তিনি শ্রেষ্ঠ নায়কের ক্যাটাগরিতে শাকিব খানের নাম ঘোষণা করেন।

শাকিবের পুরস্কার বুবলী গ্রহণ করায় শুরু হয়েছে নতুন আলোচনা। উঠে এসেছে অতীতের একই ধরনের একটি ঘটনা। ২০১৭ সালের ২৭ ডিসেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে বাংলাদেশ ফিল্ম ক্লাব তাদের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল।

ওই অনুষ্ঠানে একই ভাবে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। কিন্তু সেখানে অপু উপস্থিত থাকলেও ছিলেন না শাকিব। তাই নায়কের পক্ষে পুরস্কার জেতেন তার ৭০টিরও বেশি ছবির নায়িকা অপু। এরপর তিনি শাকিবের সম্পর্কে প্রশংসামূলক বক্তব্যও রাখেন।

চার বছর পর একই ঘটনা ঘটল শবনম বুবলীর ক্ষেত্রেও। অপু বিশ্বাস যখন শাকিবের পক্ষে পুরস্কার গ্রহণ করেছিলেন, সে সময় তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এবার শাকিবের পুরস্কার গ্রহণ করলেন বুবলী। ঢালিউডপাড়ায় গুঞ্জন, বর্তমানে শাকিব-বুবলীর সম্পর্কও ভালো যাচ্ছে না।

কিছুদিন আগে ‘লিডার আমিই বাংলাদেশ’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১৭ জানুয়ারি তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়ার অফিসে অনুষ্ঠিত হয় সেই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান। সেখানে শাকিব-বুবলী উপস্থিত থাকলেও তারা কেউ কারো সঙ্গে কথা বলেননি।

শুধু তাই নয়, এদিন দুই তারকা একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেননি। নিজেদের বক্তব্য দেওয়ার সময়ও কেউ কারো নাম মুখে আনেননি। গোটা সময়টা তারা দাঁড়িয়ে ছিলেন নিরাপদ দূরত্ব বজায় রেখে। সারাক্ষণ যেন অদৃশ্য এক বাধার দেয়াল দুজনের দূরত্ব বাড়িয়ে রেখেছিল!

এই অবস্থায় বুবলী গ্রহণ করলেন শাকিবের পুরস্কার। সত্যি কি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, নাকি আলোচনা থেকে নিজেদের দূরে রাখতে এটা তাদের কৌশল। এমন প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে মিডিয়াপাড়ায়। উত্তর মিলবে সময় হলেই। সেই সময়ের অপেক্ষায় দুই তারকার ভক্তরা-সমালোচকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিবের পক্ষে পুরস্কার নিলেন বুবলী!

আপডেট সময় ১১:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১