ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আমরা শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তুলতে পারছি না: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শুধু ডিগ্রি দেওয়া নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পের উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে আরও মনোযোগী হতে হবে। বর্তমান শিক্ষাব্যবস্থা যুগোপযোগী না হওয়ায় বিদেশি কর্মীনির্ভরতা বাড়ছে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান দূরত্ব ঘুচিয়ে যৌথ সহযোগিতা বাড়াতে হবে।’

শনিবার রাজধানীতে ‘শিল্প ও শিক্ষার সংযোগ’ শীর্ষক ওয়েবিনারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এই ওয়েবিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই সংকট নিরসনে শিক্ষাব্যবস্থার দুর্বলতা কাটিয়ে উঠে দক্ষ জনবল তৈরিতে সরকার কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে। আমাদের জনবহুল দেশ হওয়ায় বিদেশে কর্মী প্রেরণের কথাও ভাবতে হবে। ২০৪১ সালের রূপকল্প সবাই মিলে করতে হবে।’

‘আসলে আমরা শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তুলতে পারছি না। পোশাক শিল্প মালিকরা হা-হুতাশ করেন, মিড ও সিনিয়র লেভেলের কর্মী আনতে হচ্ছে আশপাশের দেশ থেকে। এখাতে প্রচুর বিদেশি মুদ্রা বাইরে চলে যাচ্ছে। অথচ বিবিএ, এমিএ ডিগ্রিধারীর অভাব নেই। তাহলে কেন এই সংকট?’,- প্রশ্ন রাখেন তিনি।

মন্ত্রী বলেন, “আসলে আমরা এদিকে যথাযথভাবে নজর দেইনি। শিক্ষকরা মনে করেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো শুধু মুনাফার কথা চিন্তা করে। আর শিল্পপতিরা ভাবেন প্রচলিত শিক্ষাব্যবস্থা সেকেলে। বর্তমান যুগের চাহিদা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে শিক্ষাবিদরা ওয়াকবিহাল নন।’ কোনোটি সঠিক নয়, সবাই ভবিষ্যৎমুখী। দুয়ের মধ্যকার দূরত্ব ঘুচাতে হবে।”

ওয়েবিনারে কীনোট পেপার উপস্থাপন করেন ডেফোডিল ইটারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আমরা শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তুলতে পারছি না: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১