ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভ্যুত্থানের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে অভ্যুত্থান ও সামরিক শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কিয়াউ মো তুন। জাতিসংঘের এক অধিবেশনে বক্তৃতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এমন আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।

সাধারণত নিজ দেশের শাসকদের পক্ষেই কথা বলেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত। বরং দেশে যেকোনো বিশেষ পরিস্থিতি তৈরি হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের পক্ষে নেয়ার দায়িত্ব পালন করেন তিনি। তবে এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্নরূপে দেখা দেয়ায় এবং নিজ দেশে সামরিক শাসনের বিরোধিতা করে বক্তব্য দেয়ায় জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রশংসা কুড়িয়েছেন কিয়াউ মো তুন।

জাতিসংঘে বক্তৃতায় মিয়ানমারের রাষ্ট্রদূত বলেন, ‘অবিলম্বে সামরিক অভ্যুত্থানের অবসান, নিরপরাধ জনগণের ওপর নিপীড়ন বন্ধ করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আমাদের আরও কঠোর সম্ভাব্য পদক্ষেপের প্রয়োজন রয়েছে।’

মিয়ানমারের গত নির্বাচনে জয়ী গণতান্ত্রিক শক্তির পক্ষে লিখিত বক্তব্যটি পড়তে গিয়ে কিয়াউ মো তুন আবেগাক্রান্ত হয়ে পড়েন। তিনি বলেন, তার দেশের বৈধ সরকারের প্রতিনিধিত্ব করেন তিনি। বার্মিজ ভাষায় শেষ বাক্য বলে এ কূটনীতিক গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের তিন-আঙুল প্রদর্শন করেন এবং ঘোষণা দেন, ‘আমাদের উদ্দেশ্যই বিজয়ী হবে’।

জাতিসংঘকে ‘মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের সুরক্ষার জন্য প্রয়োজনীয় কোনো উপায় বের করার জন্য’ আবেদন জানান মিয়ানমারের এই রাষ্ট্রদূত।

শুক্রবারও বিক্ষোভ-প্রতিবাদ ঠেকাতে বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ছুড়েছে পুলিশ। গত নভেম্বরের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট উইন্ট মিন্ট, অং সান সু চিসহ শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন এবং জয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। তবে তাদের এই আশ্বাস মানছে না সাধারণ জনগণ। গণতন্ত্র ফেরাতে এবং নেতাদের মুক্তির দাবিতে জরুরি অবস্থা ভেঙে আন্দোলন করছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অভ্যুত্থানের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

আপডেট সময় ০৪:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১