ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

জয়ার ‘অলাতচক্র’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ

আকাশ বিনোদন ডেস্ক :

বাংলা ভাষায় প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান।

সরকারি অনুদানের নির্মিত ‘অলাতচক্র’ সিনেমার টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক হাবিবুর রহমান।

ফেসবুকে তিনি লিখেছেন, “শুভমুক্তি ১৯ মার্চ, ২০২১। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে, মুক্তিযুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে; বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ”

‘অলাতচক্র’ উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন লেখক আহমদ ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন আহমেদ রুবেল। ১৯৮৫ সালে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’।

সিনেমায় জয়া-রুবেল ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

এ সিনেমার শুটিং শেষ হয়েছে ২০২০ সালের শুরুতে। করোনার সময় সম্পন্ন হয় পোস্ট প্রোডাকশন। ডিসেম্বরেই সেন্সর ছাড়পত্র পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

জয়ার ‘অলাতচক্র’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ

আপডেট সময় ১১:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১