ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাটিং পজিশন নিয়ে ভাবনা নেই, সেরাটা দিতে চাই: সাইফউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে বুধবারই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এদিন বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছেছেন টাইগাররা।

পৌঁছেই ৩৫ সদস্যের সবাই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। ফল নেগেটিভ হলে ক্রাইস্টচার্চের লিংকন ইউনিভার্সিটি হাইপারফরম্যান্স সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে যাবে বাংলাদেশ দল।

এ সফরে স্কোয়াডে ঠাঁই পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দলে ডাক পাওয়ার সুখবরেই কঠোর পরিশ্রম শুরু করেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ড সফরে ভালো কিছু করার প্রত্যাশা দেখা গেল সাইফের মুখে।

সফরে যাওয়ার আগে বললেন, অলরাউন্ডার বলা হলেও বোলিং আমার প্রথম স্কিল। এটি নিয়ে আমি বেশ সিরিয়াস। আশা করছি, ভালো কিছু হবে এবার। ব্যাটিং পজিশন নিয়ে খুব একটা ভাবছি না। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করবে সেটিই করবে। একাদশে ঠাঁই পাওয়া নিয়ে আশাবাদী আমি। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই।

নিজ দেশের উইকেট ও কন্ডিশনে কিউইরা দুর্বার-অপ্রতিরোধ্য। সেখানে তাদের হারাতে খাবি খায় অস্ট্রেলিয়া, ভারতের মতো দলও। এমন কন্ডিশনে সেভাবে প্রস্তুতিও নেওয়ার সুযোগ হয়নি সাইফউদ্দিনের।

এ বিষয়ে সাইফের জবাব, আলহামদুলিল্লাহ। শেষ যে কয়েক দিন ফেনীতে ছিলাম নিউজিল্যান্ডের কন্ডিশন মাথায় রেখে অনুশীলন করেছি। বিশেষ করে পেসবান্ধব উইকেট নিয়ে। সব মিলিয়ে আমার প্রস্তুতি ভালো। ইনশাআল্লাহ্, ওখানে প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় পেলে কোচিং স্টাফদের সহায়তা নিয়ে কন্ডিশনের সঙ্গে আরও মানিয়ে নেওয়ার চেষ্টা করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্যাটিং পজিশন নিয়ে ভাবনা নেই, সেরাটা দিতে চাই: সাইফউদ্দিন

আপডেট সময় ০৮:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১