ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কান্না শুনে বিলে মিলল নবজাতক, দুধপান করালেন নার্স

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বিল থেকে কান্না শুনে এক দিন বয়সী নবজাতককে (মেয়ে শিশু) উদ্ধার করেছেন স্থানীয়রা। হাসপাতালে ভর্তির পর তাকে বুকের দুধপান করান নার্স।

বুধবার বিকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামের কামারবাড়ি বিলে ওই নবজাতককে পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকালে মেহেরপুর গ্রামের কামারবাড়ি বিলে এক নবজাতক কান্নাকাটি করছিল। তার কান্নার শব্দ শুনে ওই ইউনিয়নের মেহেরপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী হাসিনা বেগম ওই নবজাতককে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিষয়টি জানাজানি হলে শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন অনেকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. লিংকন জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আমিনা বেগম শিশুকে নিজের বুকের দুধপান করিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত শিশুটিকে চিকিৎসাজনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কান্না শুনে বিলে মিলল নবজাতক, দুধপান করালেন নার্স

আপডেট সময় ০৬:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১