ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাঞ্চল্যকর তথ্য, গোয়েন্দাদের ব্যর্থতায় ক্যাপিটল হিলে হামলা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

গোয়েন্দাদের ব্যর্থতাতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিলেন। মঙ্গলবার ক্যাপিটল পুলিশের সাবেক প্রধান স্টেভেন সান্ড মার্কিন সিনেট কমিটির কাছে সাক্ষ্য প্রদানের সময় এমনটি দাবি করেন ।

ক্যাপিটলে সহিংসতা প্রতিরোধ করতে না পারায় দায়ভার নিয়ে তখন পদত্যাগ করেন ইউএস ক্যাপিটল পুলিশের প্রধান স্টেভেন সান্ডসহ আরো চার কর্মকর্তা। এদের মধ্যেই তিনজন মঙ্গলবার সিনেট কমিটির কাছে সাক্ষ্য দেন।

সিনেট কমিটির কাছে সান্ড বলেন, দাঙ্গাবাজরা সেদিন যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন। আমরা বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিলাম। সামরিক ধাঁচের সমন্বিত কোনো হামলার জন্য নয়।

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন শুরুর এক ঘণ্টার মধ্যে কংগ্রেস ভবনে হামলা করেন ট্রাম্প-সমর্থকেরা। এ ঘটনায় চারজন নিহত হন। আহত হন অর্ধশত মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঞ্চল্যকর তথ্য, গোয়েন্দাদের ব্যর্থতায় ক্যাপিটল হিলে হামলা!

আপডেট সময় ০৫:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১