ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাইয়ের ঘরে বোনের ঝুলন্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কলাবাধা এলাকায় বড় ভাইয়ের ঘর থেকে ওই শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুর নাম ফাতেমা আক্তার (১২)। সে কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকার আব্দুল করিমের মেয়ে। ফাতেমা স্থানীয় হলি মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী জানান, আব্দুল করিম কলাবাধা এলাকায় তার পরিবার নিয়ে বসবাস করে আসছেন। করিম ও তার স্ত্রী লিপি আক্তার স্থানীয় কারখানায় চাকরি করেন। তারা কারখানা থেকে বাসায় ফিরে দেখেন তার ছেলের ঘরের দরজা-জানালা বন্ধ। অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

এতে সন্দেহ হলে তারা ঘরের দরজার সিটকানি ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মেয়ে ফাতেমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে। শিশু ফাতেমা তার বড় ভাইয়ের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে কেউ বলতে পারছে না।

কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, ওই শিশুর মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাইয়ের ঘরে বোনের ঝুলন্ত লাশ

আপডেট সময় ১২:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১