ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

ইতিবাচক রাজনীতি নিয়ে মিথিলার অ্যাকশন থ্রিলার

আকাশ বিনোদন ডেস্ক :

বাংলাদেশী অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা এবার ভালো কাজের রাজনীতির পথ দেখাবেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে নতুন ওয়েবসিরিজের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী।

‘কে এই রুমানা? এমন একটি প্রশ্ন জাগিয়ে তুলেছেন মিথিলা। তিনি ওয়েবসিরিজের একটি পোস্টার শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে। তাতে দেখা গেছে রাজনৈতিক নেত্রীর অবতারে নতুন রূপের মিথিলাকে। স্মিত হাসিতে এক হাত উঁচিয়ে জনতাকে অভিবাদন জানানোর ভঙ্গিমায় দাঁড়িয়ে অভিনেত্রী।

পোস্টারে আরও বলা হয়েছে, এ বছরে বাংলায় সবচেয়ে বড় অ্যাকশন-থ্রিলার হতে যাচ্ছে এটি।

ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘নোংরা রাজনীতি তো অনেকেই করতে পারে, কিন্তু ভালো কাজ কয়জনে করে! কে এই রুমানা?’ তিনি জানান, এই প্রশ্নের উত্তর জানা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। তবে বিস্তারিত কিছুই জানাননি মিথিলা। কবে কখন মুক্তি পাচ্ছে তা সবই জানার আগ্রহ জিইয়ে রাখলেন তিনি।

পশ্চিমবঙ্গের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর অনেকেই আশা করেছিলেন সৃজিতের সিনেমাতে হয়ত শিগগিরই দেখা যাবে তার বাস্তব জীবনের নায়িকাকে। কিন্তু এখন দর্শকদের তেমন আশা পূরণের কোনও ইঙ্গিত দেখা যায়নি। বরং দেশে-বিদেশে নবদম্পতির ঘুরাঘুরির ছবিতেই ভরে আছে দুজনের ইনস্টাগ্রাম-ফেসবুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

ইতিবাচক রাজনীতি নিয়ে মিথিলার অ্যাকশন থ্রিলার

আপডেট সময় ১১:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১