ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে লাশ আটকে চাঁদা দাবি

আকাশ জাতীয় ডেস্ক:  

হাসপাতালে মৃত এক ব্যক্তির লাশ আটকে চাঁদা দাবির অভিযোগে রাজশাহীতে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এরা লাশ বহনকারী গাড়ির সংঘবদ্ধ চাঁদাবাজ ও দালাল চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার সাতজন হলেন- মো. আব্দুল্লাহ (৩২), মো. রাজন (৩৫), মো. বাদশা (৪০), এমদাদুল হক (৪০), মো. বিপ্লব (৫০), জাহিদ হাসান (২৬) ও জানারুল ইসলাম (২৮)। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় এদের বাড়ি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার বিকালে নগরীর লক্ষ্মীপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদীন নামে মেহেরপুরের এক ব্যক্তি মারা যান। তখন স্বজনরা নিজস্ব গাড়িতে করে লাশটি নিয়ে যাচ্ছিলেন। এ সময় আব্দুল্লাহ ও রাজন তাদের পথ আটকান।
তারা লাশ আটকে চাঁদা দাবি করেন।

তারা বলেন, এখান থেকে কোনো লাশ নিজ এলাকায় নিয়ে যেতে হলে তাদের রাজশাহীর অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যেতে হবে। তা না হলে তাদের লাশ বহনকারী মাইক্রো সমিতিকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে। এভাবে তারা লাশ আটকে রাখেন।

বাধ্য হয়ে মৃত ব্যক্তির স্বজনরা আরএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) খবর দেন। এরপর প্রথমে আব্দুল্লাহ ও রাজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্য পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। মৃত ব্যক্তির স্বজনরা পরে লাশ নিয়ে বাড়ি গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে লাশ আটকে চাঁদা দাবি

আপডেট সময় ০৯:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১