ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারের ২৪ বোয়িং বিমানের চলাচল বন্ধ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ার ২৪টি বোয়িং বিমানের চলাচল বন্ধ করে দিয়েছে। শনিবার ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরার ঘটনায় এই ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বে বর্তমানে বিভিন্ন বিমান সংস্থায় বোয়িংয়ের ৬৯টি বিমান আছে। খবর বিবিসির।

দেশটির ডেনভার থেকে দুই শতাধিক আরোহী নিয়ে হাওয়াই যাওয়ার পথে শনিবার ইউনাইটেড এয়ারলাইনসের একটি বোয়িং বিমানে বিস্ফোরণে দুই ইঞ্জিনের একটি থেকে আগুন আর ধোঁয়া বের হতে শুরু করেছে।

কিছুক্ষণ পরই নিচে থাকা বাড়িঘরের ওপরে খসে পড়তে থাকে বিমানের ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ। শেষ পর্যন্ত কোনো রকমে জরুরি অবতরণ করে বিমানটি।

ইউনাইটেড এয়ারলাইনসের বিমানটিতে এ সময় আরোহী ছিলেন ২৪১ জন। এর মধ্যে ২৩১ জন যাত্রী ও ১০ ক্রু।নিশ্চিত মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছেন বিমানটির আরোহীরা।

বিমানটির ভেতরের ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশে উড্ডয়নরত বোয়িং ৭৭৭-২০০–এর ডান পাখায় আগুন জ্বলছে। বের হচ্ছে সাদা ধোঁয়া। এ অবস্থায়ই সবেগ ছুটে চলেছে বিমানটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমানটির কোনো আরোহী বা নিচে ছড়িয়ে-ছিটিয়ে পড়া ধ্বংসস্তূপে কেউ হতাহত হননি।

বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর মৃত্যুক্ষণ গুনতে থাকা যাত্রীদের একজন ডেভিড ডেলুসিয়া। স্থানীয় এক পত্রিকাকে তিনি বলেন, ‘সত্যি বলছি– আমি ভেবেছিলাম আমরা কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছি।

কেননা বিস্ফোরণের পর বিমানটি ডান কাত হয়ে নিচের দিকে পড়তে থাকে। আমি স্ত্রীর হাত আঁকড়ে ধরি। বলি, পৃথিবীতে এই আমাদের শেষ দেখা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড এয়ারের ২৪ বোয়িং বিমানের চলাচল বন্ধ

আপডেট সময় ১২:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১