ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনামুক্ত হতে আরও সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

ভ্যাকসিন নিলেই দেশ সঙ্গে সঙ্গে করোনা থেকে মুক্ত হয়ে যাবে, এটা ভাবা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালে। তিনি বলেছেন, করোনা থেকে মুক্ত হতে আরও বেশ সময় লাগবে।

শনিবার বিকালে মানিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহর রহমতে এখন করোনা অনেকটা নিয়ন্ত্রণে আছে এবং আমাদের মনের সাহসও কিছুটা বেড়ে গেছে। তবে অতিরিক্ত সাহস দেখিয়ে চলাফেরা করাটাও ঠিক হবে না। কারণ করোনা এখনও দেশ থেকে চলে যায়নি।

অনুষ্ঠানে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার প্রচারিত প্রতিবেদন বিষয়েও কথা বলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের পেছনে একটি মহলের হাত রয়েছে। যারা দেশে বোমা হামলা চালিয়েছিল, যারা দেশের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের শত্রু তারাই এর পেছনে জড়িত।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, সাটুরিয়া উপজেলার নয়জন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনামুক্ত হতে আরও সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১