ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আইপিএলের নিলামে সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকা) কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডারের।

চেন্নাইয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হয় নিলাম।

নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে ছিল সাকিবের নাম। ২ নম্বর সেট থেকে তাকে কিনে নেয় কলকাতা। নিলামে কলকাতার সঙ্গে সাকিবকে নিয়ে আগ্রহ দেখায় পাঞ্জাব কিংসও। কিন্তু শেষ পর্যন্ত কলকাতাই দলে ভেড়াতে সক্ষম হয়।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের সাম্প্রতিক ফর্ম ছিল দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১৩ রান ও ৬ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। সর্বশেষ হায়দরাবাদের হয়ে খেলা সাকিব আইপিএল ক্যারিয়ারে ৫৯ উইকেট ও ৭৪৬ রান করেছেন।

একই নিলামে মোস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি। ৪ নম্বর সেটে আছে তার নাম। মাহমুদউল্লাহ রিয়াদ ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যে এবং ৫০ লাখের ক্যাটাগরিতে মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সাইফ আছেন ১৯ নম্বর এবং মাহমুদউল্লাহ ৩২ নম্বর সেটে।

২০১১ সালে সাকিবের আইপিএল ক্যারিয়ার শুরু। এরপর এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে প্রায় নিয়মিত ছিলেন তিনি। এর আগে তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদে। মোস্তাফিজ এর আগে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।

এবারের নিলাম শুরুর আগের চিত্র অনুযায়ী, বিদেশি ক্রিকেটারের কোটা বাকি ছিল মাত্র ২২ জনের। ফলে ১২৮ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে কমপক্ষে ১০৬ জনই দল পাবেন না। আর ভারতীয় ১৬৪ ক্রিকেটারের মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৬১ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব

আপডেট সময় ০৫:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১