ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা ইস্যুতে স্ববিরোধী অবস্থানে সরকার: খসরু

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের সমস্যা মোকাবিলায় সরকারি স্ববিরোধী অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার সকালে রাজধানীতে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে খসরু এই মন্তব্য করেন।

সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে খসরু বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি তাদের মিয়ানমারের নাগরিকত্ব ও ভোটাধিকার দিতে আন্তর্জাতিক সম্পদ্রায়ের কাছে জোর দাবি তুলে ধরতে হবে।

‘যেখানে বাংলাদেশের অবস্থান হওয়া উচিত ছিল সব দেশের আগে যে কী এটা জাতি নিধন, এটার আমরা আন্তর্জাতিক বিচার চাই, তাদেরকে তাদের দেশে থাকতে হবে। তাদের ফিরিয়ে নিন, তাদের নাগরিক অধিকার দিন’, বলেন খসরু। ‘…এটা (মিয়ানমার) তাদের দেশ। তাদের সেখানে ফিরিয়ে নিতে হবে। তাদেরকে তাদের জায়গায় দিতে হবে। কিন্তু আমরা আবার সঙ্গে সঙ্গে বলছি, তাদের একটা সেইফ জোনে নিতে। অর্থাৎ একটা ক্লিয়ার কনট্রাডিকশন (পরিষ্কার স্ববিরোধিতা) আমরা কিন্তু এখানে সৃষ্টি করছি’, যোগ করেন খসরু।

অন্যদিকে সাবেক কূটনীতিক মোহাম্মদ জমির মিয়ানমার সরকারের রোহিঙ্গা নিধনের ঘটনায় বিশ্ব নেতাদের ভূমিকার সমালোচনা করেন।

‘আমরা মনে করি, সবাই মনে করে যে, তাদের (রোহিঙ্গা) নাগরিক অধিকার ফেরত দিতে হবে। তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে এবং এইটা যদি না করা হয়, তাহলে আন্তর্জাতিকভাবে তাদের একঘরে করা খুব ডিফিকাল্ট (কঠিন) হয়ে যাবে। কারণ তারা ৩০ বছর কাউকে কেয়ার করেনি’, বলেন মোহাম্মদ জমির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে স্ববিরোধী অবস্থানে সরকার: খসরু

আপডেট সময় ০৯:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭