ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাসিরনগরে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম, দেখতে লোকজনের ভিড়

আকাশ জাতীয় ডেস্ক:   

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অদ্ভুত আকৃতির এক ছেলে শিশুর জন্ম হয়েছে। বুধবার সকালে উপজেলার ভলাকূট ইউনিয়নের বাঘী গ্রামে শিশুটির জন্ম দেন মমতা সরকার (২৬) নামে এক নারী।

শিশুটি জন্ম নেওয়ার পর চোখগুলো আছে কপালের দিকে, মাথার উপরে রয়েছে একটি মাংস পিণ্ড। এমন আকৃতি থাকায় ‘দেবতার জন্ম হয়েছে’ বলে চারদিকে প্রচার হতে থাকে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমান।

শিশুটিকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। শিশুটির বাবা নয়ন সরকার (৩০) একজন জেলে। এ শিশু ওই দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।

শিশুটির বাবা নয়ন সরকার জানান, আমি একজন গরিব মানুষ। এমন সন্তান জন্ম নেওয়ায় বিপাকে আছি। পরিবারের সদস্যরা এই পর্যন্ত তার লিঙ্গ শনাক্ত করতেও পারেনি। শিশুটি দেখতে অনেকটা গল্পের মৎস্য কন্যার মতো। দুপুর পর্যন্ত শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক কাজ করছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, এই ধরনের শিশুর জন্মের জন্য মূলত অনেক ওষুধ দায়ী। গর্ভাবস্থায় শিশুটির মা হয়তো এমন কিছু ওষুধ সেবন করেছেন, যার কারণে এমন অদ্ভুত আকৃতির শিশুটির জন্ম হয়েছে। শিশুটির পরিবার আমাদের কাছে আসলে আমরা সার্বিক সহযোগিতা করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাসিরনগরে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম, দেখতে লোকজনের ভিড়

আপডেট সময় ০৯:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১