ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বুধবার বিকাল ৪টার দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাদের মির্জা কর্তৃক ইসলামবিদ্বেষী ও অশালীন বক্তব্য প্রত্যাহার, আলেমদের সম্পর্কে মিথ্যা বক্তব্য ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদ্রাসা বন্ধের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম।

হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা আমীর আল্লামা শিব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বক্তব্য রাখেন- নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ছিদ্দিক আহমদ নোমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা কবির আহমদ, মাওলানা রুহুল আমিন চৌধুরী প্রমুখ।

মির্জা কাদেরকে অবিলম্বে আলেম ওলামা ও ইসলামবিদ্বেষী বক্তব্য প্রত্যাহার, আলেমদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্ধ মাদ্রাসাটি খুলে দেওয়ার দাবি জানান বক্তারা।

প্রধান অতিথি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, মির্জা কাদের কর্তৃক অশালীন ও ধর্মবিদ্বেষী বক্তব্য প্রত্যাহার করত তাকে জনতার কাতারে আসতে হবে এবং দায়িত্বশীলের মতো বক্তব্য দিতে হবে। সব আলেমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় হেফাজতের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকবে এবং আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বক্তা মুফতি ইউনুছ ও ইমরান হোসেন রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পরে তারা জামিনে মুক্ত হন।

এ ঘটনায় মাহফিলের মঞ্চে মুফতি ইউনুছ আহমদকে লাঞ্ছিত, ইসলামবিদ্বেষী ও অশালীন বক্তব্য প্রদান, মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানির অভিযোগ করেন হেফাজত নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভ

আপডেট সময় ০৯:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১