ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার ঢাকায় আসছে আয়ারল্যান্ড উলভস

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এক মাসের সফরে আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় আসছে আয়ারল্যান্ড উলভস। সফরে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা।

সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি চট্টগ্রাম চলে যাবে সফরকারী দল। সূচি অনুযায়ী, কাল (বৃহস্পতিবার) চট্টগ্রামে পৌঁছে ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকবে আয়ারল্যান্ড উলভস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ ফেব্রুয়ারি চার দিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে সফরকারী দলটি। ৫, ৭ ও ৯ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের ওয়ানডে ম্যাচ।

শেষ দুই ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় ফিরবে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে হবে ১২ ও ১৪ মার্চ। একই ভেন্যুতে ১৭ ও ১৮ মার্চ হবে দুটি টি-টোয়েন্টি। ১৯ মার্চ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আয়ারল্যান্ড দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

বৃহস্পতিবার ঢাকায় আসছে আয়ারল্যান্ড উলভস

আপডেট সময় ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১