ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নতুন পরিকল্পনা, ইরাকের অভ্যন্তরে ব্যাপকভিত্তিক অভিযান চালাবে তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরাকের ভেতরে ব্যাপকভিত্তিক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুর্কি সরকার। ইরাকে সন্ত্রাসী হামলায় তুরস্কের ১৩ নাগরিক নিহত হওয়ার পর কুর্দিস্তান পিপলস পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে এই অভিযান চালাতে চাইছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান জোর দিয়ে বলেছেন, তুরস্কের সামরিক বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি বলেছেন, যেসব এলাকা থেকে তুরস্কের জন্য হুমকি আসছে সেসব এলাকায় অভিযানের পরিধি বাড়ানো হবে।

তুরস্কের নাগরিক নিহত হওয়ার বিষয়ে তিনি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, ওই হামলায় যারা নিহত হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের ঘটনা সন্ত্রাসীদের নির্মূল করার ব্যাপারে তুর্কি সরকারের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে।

এদিকে, ইরাকের অভ্যন্তরে তুরস্কের সামরিক অভিযান শুরু থেকেই ভালো চোখে দেখছে না বাগদাদ। ইরাক সরকার বারবার তুরস্কের কাছে এ ধরনের অভিযান বন্ধ করার ব্যাপারে জোরালো দাবি জানিয়েছে এবং ইরাক সরকার তাদের অসন্তুষ্টির কথাও প্রকাশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পরিকল্পনা, ইরাকের অভ্যন্তরে ব্যাপকভিত্তিক অভিযান চালাবে তুরস্ক

আপডেট সময় ০১:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১