ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

আবার কনসার্টে গাইবেন জেমস

আকাশ বিনোদন ডেস্ক :

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে ২০২০ সালের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে শেষবারের মতো গান পরিবেশন করেছিলেন লিজেন্ড রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস।

এরপর করোনাভাইরাসের ফাঁদে ঘরবন্দি সময়ে আর কোনো কনসার্টে দেখা যায়নি তাকে। তবে সে বিরতির এবার ইতি টেনে কনসার্টে ফিরছেন তিনি।

‘ক্লাসরুম’-এর আয়োজনে ১২ মার্চ মিরপুরের পিএসসি কনভেনশন হলে আয়োজিত কনসার্টে নগর বাউল অংশ নিচ্ছে বলে জানা গেছে।

এটি ছাড়াও মার্চে আরও তিনটির মতো কর্পোরেট শোতে অংশ নেবে নগর বাউল। মাঝে করোনাভাইরাসের টিকা নিয়েছেন তিনি; সবাইকে টিকা নিতে উৎসাহিত করেছেন এ রক তারকা।

২০১৭ সালে ‘সত্ত্বা’ চলচ্চিত্রে ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

আবার কনসার্টে গাইবেন জেমস

আপডেট সময় ১০:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১