ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঘরে কোরআন শিক্ষা দেওয়ায় সৌদিতে তিন নারী গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরবে পরিচিত ইসলামী নারী বিশেষজ্ঞ আয়েশা আল-মুহাজিরিকে (৬৫) তার দুই সহযোগিসহ গ্রেফতার করা হয়েছে।

মক্কায় নিজ বাড়িতে কোরআন প্রচার ও শিক্ষার কাজে নিয়োজিত ছিলেন তিনি।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সৌদি গোয়েন্দা সংস্থার ২০ সদস্যের একটি দল তাদের আটক করে নিয়ে যায়।

মুহাজিরির সঙ্গে আটক একজনের বয়স ৮০। অন্য নারীর বিষয়ে তার পরিবার কোনো তথ্য দিতে রাজি হননি।

জেদ্দার কাছে ধাবান কারাগারে তাদের রাখা হয়েছে। মুহাজিরিকে আটকের পর তার সন্তানরা গ্রেফতারের কারণ জানতে চাইলে তাদেরও গ্রেফতারের হুমকি দেয় পুলিশ।

সৌদি সরকারের বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী মানবাধিকার কর্মীও রয়েছেন।

গত সপ্তাহে প্রখ্যাত মানবাধিকার কর্মী লুজাইন আল হাতলুল তিন বছর পর জেল থেকে ছাড়া পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরে কোরআন শিক্ষা দেওয়ায় সৌদিতে তিন নারী গ্রেফতার

আপডেট সময় ০৮:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১