ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৪ বছর পর আয়ারল্যান্ডে ঐতিহাসিক সফরে যাচ্ছে দ. আফ্রিকা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রথমবারের মতো ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সীমিত ওভারের সিরিজ আয়োজন করছে আয়ারল্যান্ড। এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশটিতে যাবে প্রোটিয়ারা।

এর আগে ২০০৭ সালে বেলফাস্টে একটি মাত্র ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। এবার আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে দ. আফ্রিকা। সময়সূচি অনুযায়ী, জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে যাবে প্রোটিয়ারা।

১১-২৫ জুলাই পর্যন্ত চলবে এই সিরিজ। যার মধ্যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের (সিডব্লিউসিএসএল) অংশ হিসেবে ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।

এই সফর সম্পর্কে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ জানান, ‘আমরা এই সফরের সূচি চূড়ান্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই সহযোগিতার জন্য ক্রিকেট আয়ারল্যান্ডকে ধন্যবাদ। ’

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রামও ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে। তিনি বলেন, ‘১৪ বছর পর দক্ষিণ আফ্রিকা এই সফরে আসতে রাজি হওয়ায় তাদেরকে স্বাগতম। ’

দ.আফ্রিকা ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে সীমিতি ওভারের সিরিজ ঘোষণা করেছে বোর্ড অব ক্রিকেট আয়ারল্যান্ড। ৬ আগস্ট থেকে শুরু হবে সিরিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৪ বছর পর আয়ারল্যান্ডে ঐতিহাসিক সফরে যাচ্ছে দ. আফ্রিকা

আপডেট সময় ০৭:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১