ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের ওপর থেকে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে তেহরান পরমাণু সমঝোতায় দেওয়া সমস্ত প্রতিশ্রুতি আবার বাস্তবায়ন শুরু করবে।

ইরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান বিন আলে সানির সঙ্গে সোমবার এক বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি এই মন্তব্য করেন।

বৈঠকে তিনি ইরানের ওপর থেকে আমেরিকার আরোপ করা সমস্ত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দেন। একই সঙ্গে তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবগুলোর প্রতি আমেরিকার সম্মান দেখানো জরুরি।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা যখনই ইরানের বিরুদ্ধে আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইরানও সাথে সাথে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে।

ডোনাল্ড ট্রাম্পের পতনের পর আমেরিকায় নতুন প্রশাসনের আগমন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের পরমাণু সমঝোতায় ফেরার আগ্রহের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, আজ একথা পুরো বিশ্বের সামনে পরিষ্কার হয়ে গেছে যে, আমেরিকার পক্ষ থেকে গ্রহণ করা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। নতুন প্রশাসনের সামনে এখন দুটি পথ খোলা; তারা নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে নাকি ট্রাম্প প্রশাসনের ব্যর্থ পথ অনুসরণ করবে সেটা তাদেরকে বেছে নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে’

আপডেট সময় ০২:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১