ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারের বিক্ষোভ ঠেকাতে রাস্তায় সেনাবাহিনীর সাঁজোয়া যান, ইন্টারনেট বিচ্ছিন্ন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের দখলদার সামরিক বাহিনী ক্ষমতা পাকাপোক্ত ও দীর্ঘ করতে আরও উদ্যোগী হয়েছে। বিক্ষোভ ঠেকাতে সড়কে সড়কে সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের কণ্ঠ করতে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিবিসির খবরে এ তথ্য উঠে এসেছে।

সোমবার মিয়ানমারের প্রধান প্রধান শহরগুলোতে সেনাবাহিনীর সাঁজোয়া যান টহল দিতে দেখা গেছে।

ইয়াঙ্গুনে স্যুলে প্যাগোডার সামনে সেনাবাহিনীর চারটি জলবাহী কামান দেখা যায়। এই স্থানটি বিক্ষোভকারীদের কেন্দ্রস্থল।

এদিকে সেনাবাহিনীর আক্রমণাত্মক অবস্থান উপেক্ষা করেও সোমবার বেশ কিছু বিক্ষোভকারী জড়ো হতে শুরু করেছেন। গত ১০ দিন ধরে তারা রাজপথে বিক্ষোভ করছেন গণতন্ত্র পুনরুদ্ধারে। তারা তাদের ভোটে নির্বাচিত নেতাদের গ্রেফতারের নিন্দা ও তাদের মুক্তি দাবি করছেন। এদিকে দেশটিতে ইন্টারনেট সরবরাহ বন্ধ রাখা হয়েছে। মিয়ানমারের টেলিকম অপারেটররা জানিয়েছে, তাদের রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ রাখতে বলা হয়েছে।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লক জানিয়েছে, এই আদেশ কার্যকর হওয়ার পর ইন্টারনেটের গতি ছিল স্বাভাবিক অবস্থার ১৪ শতাংশ।

জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, মিয়ানমারে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারের বিক্ষোভ ঠেকাতে রাস্তায় সেনাবাহিনীর সাঁজোয়া যান, ইন্টারনেট বিচ্ছিন্ন

আপডেট সময় ০১:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১