ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালোবাসা দিবসে বিয়ে করলেন অলরাউন্ডার নাসির

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিয়ে করেছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন। বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এই ২৯ বছর বয়সী তারকার।

একাধিক ঘনিষ্ঠ নিশ্চিত করেছেন, কনের নাম তামিমা তাম্মি। তিনি পেশায় বিমানের কেবিন ক্রু। কাজ করেন সৌদি এয়ারলাইন্সে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজেও নতুন জীবনসঙ্গীর সঙ্গে ছবি পোস্ট করেছেন নাসির।

গত বছর সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর ওই পোস্ট মুছে ফেলেন তিনি। শেষ পর্যন্ত সেই তরুণীকে জীবনসঙ্গী করে নিলেন নাসির।

পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের। তবে মহামারি করোনার কারণে স্বল্প পরিসরেই ছোট অনুষ্ঠান আয়োজন করে সম্পন্ন হয়েছে আকদ। আগামী ২০ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে নাসিরের পরিবার। তার আগে যৌথভাবে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সারা হবে ১৭ ফেব্রুয়ারি।

সম্প্রতি আবুধাবিতে টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে খেলেছেন নাসির। দলটির অধিনায়কও ছিলেন তিনি। ফ্র্যাঞ্জাইজি ও ঘরোয়া লিগে খেললেও দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার।

নাসির বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভালোবাসা দিবসে বিয়ে করলেন অলরাউন্ডার নাসির

আপডেট সময় ১২:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১