ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

আকাশ জাতীয় ডেস্ক:

চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ হয়েছে যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ২৯টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ২৬টি পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য মাঠে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরা। নির্বাচনী অপরাধের বিচারার্থে নিয়োজিত রয়েছে নির্বাহী ও বিচারিক হাকিমরাও।

এছাড়া ৫৫ পৌরসভার ভোটে বহিরাগতদের হস্তক্ষেপ নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যান চলাচলের উপর। এক্ষেত্রে পৌরসভাগুলোতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ১৫ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত। আর অন্যান্য যন্ত্রচালিত যান চলাচল বন্ধ থাকবে ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত।

গত ৩ জানুয়ারি চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে ইসি। ফেনীর পরশুরাম পৌরসভায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন। সবমিলিয়ে রোববার ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, ৫৫টি পৌরসভায় মেয়র পদে ২২১ জন, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৭৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ৭৯৩টি ভোটকেন্দ্র ও চার হাজার ৮৮৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন ১৬ লাখ ৪৭ হাজার ৯৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার আট লাখ ৪২ হাজার ৯৪৫ জন ও নারী ভোটার আট লাখ ৪৪ হাজার ১৫২ জন।

ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছে ব্যাপক সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জানা গেছে, ভোটের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে- পুলিশের ১৬৭টি মোবাইল ও ৫৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৬৭টি র‌্যাবের টিম। প্রত্যেক পৌরসভায় গড়ে দুই প্লাটুন বিজিবি ও উপকূলীয় এলাকায় প্রতি পৌরসভায় এক প্লাটুন কোস্টগার্ডও ভোটের দায়িত্বে নিয়োজিত রয়েছে।

ভোটকেন্দ্র পাহারায় অস্ত্রসহ তিন হাজার ১৭২ জন পুলিশ সদস্য ও পাঁচ হাজার ৫৫১ আনসার সদস্য নিয়োজিত রয়েছে।

এছাড়া বিচারিক কাজের জন্য নিয়োজিত রয়েছে ৫০১ জন নির্বাহী ও ৫৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

২০২০ সালের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের পৌরসভাগুলোতে ভোটগ্রহণ শুরু করে ইসি। এরপর দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে গত ৩০ জানুয়ারি ৬৪ পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন করে ইসি। আর ৩১টি পৌরসভায় পঞ্চমধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

আপডেট সময় ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১