ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দফায় দফায় বিস্ফোরণ, আফগানিস্তানে ৪ পুলিশ নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে পৃথক তিনটি বিস্ফোরণে এক কমান্ডোসহ আফগান নিরাপত্তাবাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন।

এসব হামলায় বেসামরিক নাগরিকসহ আরো ১০ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রয়টার্স জানিয়েছে, কুনার প্রদেশের চাপা ধারা জেলায় বিস্ফোরণে এক কমান্ডারসহ চার পুলিশ সদস্য নিহত হন।

একইদিনে জালালাবাদে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আহত হয়েছেন তিন পথচারী।

দেশটির পুলিশের একজন মুখপাত্র জানান, কান্দাহার প্রদেশে একটি পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। যে ঘটনায় সাত পুলিশ গুরুতর আহত হয়েছেন।

আফগানিস্তানে গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিস্ফোরণ ঘটছে। যাতে সরকারি কর্মকর্তা, বিচারপতি, সাংবাদিক এবং সমাজকর্মীরা নিহত হয়েছেন।

এখনো এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

দু’দশক ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে।

কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দফায় দফায় বিস্ফোরণ, আফগানিস্তানে ৪ পুলিশ নিহত

আপডেট সময় ০৫:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১